১১/০২/২০২৬, ৩:১৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ৩:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্রসহ দুর্ধর্ষ ২ ডাকাত আটক

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর ২ সদস্যকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

গতরাতে দৌলতখান উপজেলার খয়েরহাট বাজার সংলগ্ন এলাকা থেকে এদের আটক করা হয়।আটককৃতরা হলেন,মোঃ শহীদ (৪৮) ও মোঃ শাহাবুদ্দিন (৪৫)। তারা দুজনই ওই উপজেলার বাসিন্দা।

আজ মঙ্গলবার (৩ জুন) সকালে খেয়াঘাট সংলগ্ন কোস্ট গার্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেঃ কমান্ডার রিফাত আহমেদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩ জুন মঙ্গলবার রাত ১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন খয়েরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার ২ টি বাড়ি তল্লাশি করে অস্ত্র তৈরির কারিগর ও দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর ০২ জন সদস্যকে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র , ২২ রাইফেলের ৪ রাউন্ড তাজা গোলা, ৫ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ২ টি দেশীয় অস্ত্রসহ অটিক করা হয়।

তিনি আরো জানান,আটককৃত ডাকাতদের জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দৌলতখান থানায় হস্তান্তরের কর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোন্দ্র পর্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোন্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এনএ/

দেখুন: ভোলায় গ্যাস সংযোগসহ ৫ দফা দাবি, ইন্ট্রাকোর গাড়ি আটকে দিলো ছাত্র জনতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন