বিজ্ঞাপন

চিলিতে ভূমিকম্পের আঘাত, বিদ্যুৎহীন ২৩ হাজার মানুষ

চিলির উত্তরাঞ্চলে আটাকামা মরুভূমি অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। তবে কেউ হতাহত হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, স্থানীয় সময় শুক্রবার (৬ জুন) দুপুর ১টা ১৫ মিনিটে ((জিএমটি বিকেল ৫টা ১৫ মিনিট) ৬.৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। যার ফলে সামান্য অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং প্রায় ২৩ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ভূমিকম্পটির গভীরতা ছিল ৭৬ কিলোমিটার (৪৭ মাইল)। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আটাকামা মরুভূমির উপকূলের কাছাকাছি। এই ভূমিকম্পটি বিস্তৃত আটাকামা মরুভূমি অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ে অনুভূত হয়।

চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশানোগ্রাফিক সার্ভিস জানায়, ভূমিকম্পটি শক্তিশালী হলেও দক্ষিণ আমেরিকার উপকূলে সুনামি সৃষ্টির মতো কোনো কারণ তৈরি করেনি। যা স্থানীয় বাসিন্দাদের জন্য কিছুটা স্বস্তির। কারণ চিলি প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত এবং ভূমিকম্প ও সুনামির জন্য ঝুঁকিপূর্ণ।

চিলির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সেনাপ্রেডের উপ-পরিচালক মিগুয়েল অর্টিজ জানান, ভূমিকম্পের ফলে সামান্য অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ বিঘ্নের কারণে প্রায় ২৩ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

তিনি আরও বলেন, ‘কিছু ভূমিধসের ঘটনা রেকর্ড করা হয়েছে, যেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্থানীয় পৌরসভার সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেয়া হচ্ছে। অর্টিজ আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের জন্য দ্রুত কাজ চলছে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক সামাজিক মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে বলেন, তার সরকার আঞ্চলিক প্রেসিডেনশিয়াল প্রতিনিধির সঙ্গে যোগাযোগ রাখছে। তিনি নিশ্চিত করেন, ভূমিকম্পের পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেই সঙ্গে ভূমিকম্প এলাকার জনগণকে শান্ত থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন: তুরস্কে ৬ দশমিক ২ মাত্রার জোড়া ভূমিকম্প, আহত ৮

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন