ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ জুন) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও সড়কে এ কর্মসূচি পালিত হয়।
এই কর্মসূচির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন-অর-রশিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিজেপি’র কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ লিখন, রুহুল আমিন, তানভীর হাসান, তাজবীর হাসান, কামাল হোসেন, রিফান হোসেন, রাকিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে দলের নীতি, আদর্শ ও আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হচ্ছে। এতে একদিকে যেমন জনগণের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ স্থাপন হচ্ছে, অন্যদিকে তেমনি রাজনৈতিক সচেতনতা বাড়ছে। বাংলাদেশ জাতীয় পার্টি মানুষের কল্যাণে কাজ করে সেই ধারাবাহিকতায়ই আমরা মাঠে আছি।
পড়ুন: ঘর থেকে ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
দেখুন: কালীগঞ্জে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়া’বহ আগুন |
ইম/


