33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৫:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে চাঁদাবাজি মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশের এসআই

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় চাঁদাবাজি মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) মারধরের শিকার হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) রাত ৮টার দিকে ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী নিজেই বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রবি সরকার (৩৪), ইটাহাটা এলাকার মৃত সোবাহানের ছেলে।

বাসন থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আলী অভিযুক্ত রবিকে গ্রেফতারে তার বাড়িতে অভিযান চালান। এ সময় আসামি ও তার পরিবারের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে এসআই মোহাম্মদ আলীকে মারধর করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পড়ুন: নেত্রকোনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দেখুন: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ৯ স্বজনের নিয়োগ বাতিলে চিঠি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন