বিজ্ঞাপন

চাউলের অবৈধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা এলাকায় অটো রাইস মিলগুলিতে তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এই সময় রাইস মিলগুলিতে অবৈধ মজুদ ও সরকার নির্দেশিত বস্তার গায়ে মিল গেট মুল্য ও উৎপাদন তারিখ না থাকায় এবং বিভিন্ন নামি-দামি ব্রেন্ডের বস্তায় লোকাল চাল ভরে বিক্রির অপরাধে ” জাপান-বাংলা অটো রাইস মিল ” এবং “মেসার্স আব্দুল মান্নান এগ্রো ফড ইন্ডাস্ট্রিজ” লে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী যথাক্রমে ২০,০০০ এবং ৪০,০০০ টাকাসহ মোট ৬০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং ভবিষ্যতে আরো সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউসার মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় বুড়িচং উপজেলা খাদ্য পরিদর্শক সুভাষ চন্দ্র দেবনাথ, ফরিদা ইয়াসমিন ও কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।
কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মো: কাউসার মিয়া জানান, ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন: ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ দুষ্কৃতিকারী আটক

দেখুন: ‘ছাত্র জনতার অভ্যুত্থান দেশ পুণর্গঠনের সুযোগ সৃষ্টি করেছে’ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন