১২/০২/২০২৬, ২০:০৫ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ২০:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. আসকর আলী (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই) ভোররাতে দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন হরিপুর ইউনিয়নের মিনাপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আসকর আলী হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল।

ভোররাতে মেইন পিলার ৩৫৩-এর সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন আসকর আলী। এ সময় ভারতের ৮৭ বিএসএফের পারিয়াল ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন সীমান্ত এলাকায় ভিড় করেন।

এ বিষয়ে ওসি জাকারিয়া মণ্ডল বলেন, ‘বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলের পাশে অবস্থান করছি। বিএসএফ লাশ হস্তান্তর করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতের অভ্যন্তরে অতিরিক্ত বিএসএফ এবং বাংলাদেশের অভ্যন্তরে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, ‘ঘটনাটি দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন এলাকায় ঘটেছে। তারাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।’

বিজ্ঞাপন

পড়ুন : ঠাকুরগাঁওয়ে বাবার চোখের সামনেই নদীতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন