বিজ্ঞাপন

ভারতীয় ক্রিকেট বোর্ডের বছরে আয় প্রায় ১০ হাজার কোটি

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) আয়ের সবচেয়ে বড় উৎস হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ২০২৩-২৪ অর্থ বছরেও বিসিসিআইয়ের আয়ের অর্ধেকের বেশি এসেছে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের আয়ের ৫৯.১০ শতাংশই এসেছে আইপিএল থেকে। ২০২৩-২৪ অর্থবর্ষে বিসিসিআইয়ের আয় হয়েছে ৯৭৪২ কোটি রুপি। তার মধ্যে আইপিএল থেকে আয় ৫৭৬১ কোটি।

আইপিএল ছাড়াও ডব্লিউপিএল (নারী আইপিএল), আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার স্বত্ব এবং বিভিন্ন স্পনসরের থেকে বিসিসিআই আয় করে। ভারতের ম্যাচগুলো থেকে ২০২৩-২৪ অর্থবর্ষে বিসিসিআইয়ের আয় ৩৬১ কোটি রুপি। আইসিসির কাছ থেকে এই অর্থবর্ষে ভারতীয় বোর্ড পেয়েছে ১০৪২ কোটি রুপি। যা বোর্ডের মোট আয়ের ১০.৭০ শতাংশ।

বিসিসিআইয়ের স্থায়ী আমানতের পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি রুপি। তার সুদ বাবদ বছরে প্রায় এক হাজার কোটি রুপি আয় হয় তাদের।

আইপিএল থেকে বিসিসিআইয়ের আয় প্রতি বছর ১০ থেকে ১২ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞেরা। এই প্রতিযোগিতার ওপর ক্রিকেট অর্থনীতির নির্ভরশীলতা বাড়ছে। ফলে ভারতীয় বোর্ডের উপর অর্থনৈতিক নির্ভরশীলতা বাড়ছে আইসিসিরও।

বিজ্ঞাপন

পড়ুন : এজবাস্টনে ইতিহাস গড়া জয়ে সিরিজে ফিরলো ভারত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন