বিজ্ঞাপন

স্কুলে যাওয়ার আগে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে হৃদয়বিদারক এক ঘটনায় পুকুরে ডুবে ইয়াসমিন আক্তার (৯) ও জান্নাত আক্তার (৮) নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের সাকসি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসমিন ওই গ্রামের মো. দাউদের মেয়ে এবং জান্নাত পাশের তৈয়াসা গ্রামের মৃত আব্দুল কাদেরের কন্যা। দুইজনই নগর দরবার শরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী—ইয়াসমিন ৪র্থ শ্রেণি ও জান্নাত ৩য় শ্রেণিতে পড়তো।
পরিবারের সদস্যরা জানান, সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তারা গোসল করতে ঘর থেকে বের হয়। দীর্ঘসময় ফিরে না আসায় তাদের খোঁজ শুরু করেন স্বজনরা। পুকুরঘাটে গিয়ে দেখতে পান স্কুল ইউনিফর্ম ও স্যান্ডেল পড়ে আছে, কিন্তু তারা নেই। স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে দুইজনের নিথর দেহ উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাহাদাত হোসাইন জানান, শিশু দু’জন হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস বলেন, জান্নাত ও ইয়াসমিন ছিল মেধাবী শিক্ষার্থী। এ ঘটনা আমাদের সবাইকে শোকাহত করেছে।
জান্নাতের পারিবারিক সূত্রে জানা যায়, মায়ের মৃত্যুর পর সে নানার বাড়ি থেকে পড়ালেখা চালিয়ে যাচ্ছিল। প্রতিদিন ইয়াসমিনের সঙ্গে একসাথে স্কুলে যেত।
ইয়াসমিনের বাবা মো. দাউদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “স্কুলে যাওয়ার জন্য তারা গোসল করতে গিয়েছিল। তাদের আর ফিরিয়ে আনতে পারলাম না।”
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দীন আহমেদ বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহে মশাল মিছিল ও এনসিপি নেতার কুশপুত্তলিকা দাহ

দেখুন: শিক্ষার্থীকে হয়রানি: হলি ফ্যামিলি মেডিক্যালের শিক্ষক গ্রেপ্তার | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন