২১/০২/২০২৬, ১৪:৪০ অপরাহ্ণ
33.3 C
Dhaka
২১/০২/২০২৬, ১৪:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদে নেত্রকোনা বিএনপির বিক্ষোভ

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা অনুষ্ঠানে সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বিএনপি সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে ১০ ট্রাক অস্ত্রের চালান নিয়ে বিরূপ বক্তব্য প্রদানের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

রবিববার (২৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান প্রদান করেন।

মিছিলে জেলা যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনিসহ জেলা বিএনপির নেতাকর্মী, জেলার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে জেলা দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান সভাপতিত্বে সঞ্চালনা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু।

এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কারনায়েন, মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ চন্দন, খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপন প্রমুখ।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে বাবরের নিজ উপজেলা মদনে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাৎক্ষণিক এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন।

মদন পৌরসভার জাহাঙ্গীরপুর সেন্টার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর সদরের প্রধান সড়কগুলো ঘুরে উপজেলা পরিষদ এলাকায় পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতির নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আবদুল কাদির, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর ছাত্রদলের আহব্বায়ক মাহমুদুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করে যাবে এনসিপি : নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন