২৬/০২/২০২৬, ১৬:২০ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৬:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার এলাকায় হকার মুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার এলাকার গাউছিয়া মার্কেট ও আশপাশের সড়ক থেকে হকার উচ্ছেদ অভিযান করেছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে পূর্ব ঘোষিত এক অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তরিকুল আলম, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ভুলতা ফ্লাইওভার এলাকায় হকাররা সড়কের বেশ কয়েকটি লেন দখল করে অস্থায়ী ব্যবসার পসরা খুলে বসেছে। এতে নিত্য যানজট ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। মানবিক বিবেচনায় তাদের পর্যাপ্ত সময় দেয়ার পরও সড়ক দখল মুক্ত করেনি। তাই গত ৫ দিন ধরে মাইকিং করে সরানোর নির্দেশ দিয়েছি। তারপরও তারা সরেনি। এতোদিন অভিযান দিলে পরের দিনই আবার বসে যেতো। এবার তা করতে দেয়া হবে না। আমরা স্থায়ীভাবে সড়ক হকার দখলমুক্ত করতে কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছি। পাশাপাশি একজন ম্যাজিস্টেট এসব দেখভাল করবে। নতুন করে দখল করতে চাইলেই জেল দেয়া হবে।

পড়ুন: ঝিনাইদহ-শৈলকূপা ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬

দেখুন: সরকারি গমের বস্তায় আনা হলো বালি-পাথর! 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন