25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২৩:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দৌলতদিয়ায় এক পাঙ্গাশ মাছের দাম ৫৭৫০০ টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার ৭ নম্বর ফেরীঘাটের নীচু এলাকায় জেলে বাচ্চু হালদারের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বিশাল পাঙ্গাশ ধরা পড়েছে। যার দাম হয়েছে ৫৭ হাজার ৫শত টাকা!

শুক্রবার ভোরের দিকে দৌলতদিয়ার পদ্মা নদীর ৫ নম্বর ফেরীঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ পাঙ্গাশ মাছটি ২ হাজার তিনশত টাকা কেজি দরে মাছটি কিনে নেন।

জেলে বাচ্চু হালদার জানান- বৃহস্পতিবার রাতে আমিসহ আমার সঙ্গীরা মিলে পদ্মা নদীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরীঘাটের নীচু এলাকায় জাল ফেলে বসে থাকি।পরে শুক্রবার ভোরের দিকে জালে জোরে একটি ধাক্কা দিলে বুঝতে পারি জালে বড় কোন মাছ ধরা পড়েছে।পরে সঙ্গীরা সবাইমিলে নদীর পানি থেকে জালটি ওঠানোর পর দেখতে পাই জালে বড় একটি বিশাল পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। নদী থেকে তখন মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে ২৫ কেজি ওজনের মাছটি ২ হাজার তিনশত টাকা কেজি দরে মোট- ৫৭ হাজার ৫শত টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।

দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ বলেন, জেলে বাচ্চু হালদারের কাছ থেকে ২৫ কেজি ওজনের পাঙ্গাশ মাছটি আমি মোট ৫৭ হাজার ৫শত টাকায় কিনে নিয়েছি। এখন কেজিতে কিছু লাভ হলেই মাছটি বিক্রি করে দেবো।

বিজ্ঞাপন

পড়ুন : http://দৌলতদিয়ার পদ্মায় ধরা পড়লো ৫০ কেজি ওজনের বাঘাড় মাছ, ৭৭ হাজারে বিক্রি!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন