নাগরিক অনলাইন

23344 পোস্ট

বঙ্গভবনের সামনে চারজন গুলিবিদ্ধ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ চলাকালে এক শিক্ষার্থীসহচারজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া সাউন্ড গ্রেনেডে একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেনেওয়া হয়েছে।গুলিবিদ্ধরা হলেন- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ বিশাল (২০), ব্যবসায়ী শফিকুল ইসলাম সেলিম (৪৫), সাংবাদিক রাজু আহমেদ (২৫) ও ভিডিও জার্নালিস্ট রিপনরেজা (২৮)। সাউন্ড গ্রেনেডে আহত আরিফ খান (২০) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।গুলিবিদ্ধ ফয়সাল বলেন, আমরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করি। এ সময়পুলিশ ও সেনাবাহিনীর বাধার মুখে পড়ি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য ছররা গুলি এবংসাউন্ড গ্রেনেড ছোঁড়া হয়। এ সময় এক শিক্ষার্থীসহ চারজন গুলিবিদ্ধ হয়।গুলিবিদ্ধ অপর ব্যক্তি শফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সংহতি প্রকাশ করেআমরা বঙ্গভবনের সামনে এসেছিলাম। আমি ব্যবসা করি। এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে আমার ডানপায়ে গুলি লাগে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সংবাদ মাধ্যমকেজানান, বঙ্গভবনের সামনে থেকে আহত অবস্থায় পাঁচজন এসেছেন। এদের মধ্যে চারজন গুলিবিদ্ধ।জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

পিএসসির নতুন সচিব, বাধ্যতামূলক অবসরে সমাজকল্যাণ সচিব

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের নতুন সচিব হিসাবে...

৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা

আগামী বছরের (২০২৫) হজ প্যাকেজ ঘোষণা করা হবে ৩০...

প্রশিক্ষণরত ২৫২ এসআই-কে অব্যাহতির কারণ রাজনৈতিক নয়ঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন,...

সর্বাধিক পঠিত

দেশের উন্নয়ন ও গণতন্ত্রে মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য : এনাম এমপি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের...

রাজশাহীতে বিদেশি অস্ত্রসহ ২ জনকে আটক করেছে পুলিশ

রাজশাহীতে বিদেশী পিস্তলসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার গোদাগাড়ী...

জামালপুরে প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, বিভিন্ন অভিযোগে বিক্ষোভ

জামালপুর শহরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর কুশপুত্তলিকা...

ব্রহ্মপুত্র নদে আকস্মিক ঝড়ে ডুবলো ২৫ নৌকা

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে আকস্মিক ঘূর্ণিঝড়...

খলিলুর রহমানকে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের...