রাজশাহীতে বিদেশী পিস্তলসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ০২টি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল, ০৪টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি ও একটি প্রাইভেট কার সহ ২ জন গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা পুলিশ জানায়, ০২ জুন গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ি হাট চেকপোষ্টের সামনে থেকে বিকাল ০৩.৪৫টার সময় প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ অভিযুক্তদের আটক করে। গ্রেফতারকৃতরা হলো মোঃ দোলাল ইসলাম ওরফে দুলাল (৩৬), মোসাঃ সানজিদা আকতার শিমু (১৮)। আটককৃত দুলাল কুষ্টিয়া জেলার সদর থানার বটতৈল গ্রামের মৃত ফয়েজ উদ্দিন শেখের পুত্র এবং মোসাঃ সানজিদা আকতার শিমু কুষ্টিয়া জেলার সদর থানার একই গ্রামের মোঃ রিয়াজের স্ত্রী।
এবিষয়ে সাবিনা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার কাঁনসাট হতে দুইজন ব্যক্তি ঢাকা মেট্রো গ-১৯-১৫১৭ প্রাইভেট কারে অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল, ০৪ টি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী শহরের দিকে যাচ্ছে।
সংবাদের তথ্যমতে সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মীর্জা মোঃ আব্দুস ছালাম নেতৃত্বে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. মাকছুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিকাল ০৩.৩০ ঘটিকায় রাজাবাড়ি হাট চেকপোষ্ট এর মাধ্যমে তল্লাশি চালায়। ওই সময় অবৈধ অস্ত্রসহ তাদের গ্রেফতার করে। অভিযুক্তদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)।
পড়ুন : শহীদ পরিবার ও দলীয় পদের দাপট! দুর্গাপুরে ভু্ক্তভোগীদের মানববন্ধন ও বিক্ষোভ


