বিজ্ঞাপন

দিনাজপুরের জেলা কারাগারে এক হাজতের মৃত্যু

দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ৩৮ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাজতির নাম মহসীন আলী। তিনি দিনাজপুর সদর উপজেলার পাইকপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।

দিনাজপুর জেল সুপার আবু নুর মোঃ রেজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, বিকেলে মহসীন আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারাগারের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেল ৫টা ৫ মিনিটে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫টা ৩৮ মিনিটে তিনি মারা যান।

তিনি একটি সিআর মামলায় ২০২৪ সালের ২২ অক্টোবর থেকে কারাগারে বন্দী ছিলেন।

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানিয়েছেন, হাইপারটেনশন ও স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

পড়ুন : দিনাজপুরে জেলা ব্যাটারি চালিত ইজিবাইক মালিক শ্রমিক চালক সোসাইটির ১১ দফা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন