বলিউড তারকা সালমান খান এবার আইনি জটিলতায় জড়িয়েছেন একটি পান মশলা সংস্থার বিজ্ঞাপনে ‘ভ্রান্ত তথ্য’ প্রচারের অভিযোগের কারণে। রাজস্থানের কোটার একটি সুরক্ষা আদালত ইতোমধ্যেই সালমান খান এবং সংশ্লিষ্ট পান মশলা সংস্থার বিরুদ্ধে নোটিশ জারি করেছে।
রাজস্থানের আইনজীবী ও বিজেপি নেতা ইন্দরমোহন সিং হানি এই অভিযোগ এনেছেন। তাঁর দাবি, ‘রাজশ্রী পান মশলা’র বিজ্ঞাপনটি ক্রেতাদের বিভ্রান্ত করছে।
তিনি উল্লেখ করেন— বিজ্ঞাপনে ‘কেশরযুক্ত এলাচ’ বা ‘কেশর মেশানো পান মশলা’ উল্লেখ করা হলেও, সাধারণ ক্রেতার প্যাকেটে ব্যবহৃত কেশরের পরিমাণ বাস্তবসম্মত নয়।
তাঁর বক্তব্য, বিজ্ঞাপনের মাধ্যমে যুবসমাজ প্রলুব্ধ হচ্ছে। তারা মনে করছে কেশরযুক্ত এলাচ ব্যবহার করছে, কিন্তু প্রকৃতপক্ষে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
ইন্দরমোহন সিং হানি এই বিতর্কিত বিজ্ঞাপন প্রচারের জন্য সালমান খানের জাতীয় পুরস্কারগুলোও প্রত্যাহারের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, সালমান খান এর আগে ‘চিল্লার পার্টি’ এবং ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

