বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে পাঠানো এক চিঠিতে শোক প্রকাশ করেন তিনি।
চিঠিতে তিনি উল্লেখ করেন, তার মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত এবং আপনার প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ছিলেন এবং চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে সক্রিয়ভাবে সমর্থন করেছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালীন চীন ও বাংলাদেশ দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক স্বার্থে সমন্বিত সহযোগিতা অংশীদারত্ব প্রতিষ্ঠা করে। চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে চীন।
পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আগামীকাল সাধারণ ছুটি
আর/


