বিজ্ঞাপন

শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে মো. জাহাঙ্গীর আলম শামীম (৪০) নামে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর এক ওয়ার্ড কমিটির নেতাকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

বুধবার গভীর রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্যভাটেরখিল এলাকার তালতলা বেড়িবাঁধ সংলগ্ন নির্জন স্থানে এ ঘটনা ঘটে। নিহত শামীম সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে রাজনৈতিকভাবে পরিচিত ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে শামীম তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। এ সময় তাকে ডেকে নেওয়া হয়। প্রথমে অনীহা প্রকাশ করলেও পরে জোরপূর্বক তাকে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের দাবি। পরে তাকে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং পায়ের রগ কেটে দেওয়া হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের স্থানীয় বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে সাম্প্রতিক সময়ে এলাকায় সহিংসতা বাড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জানা গেছে, গত ১৫ মাসে সীতাকুণ্ড উপজেলায় অন্তত ৩৫টি হত্যা মামলা দায়ের হয়েছে। চলতি বছরের প্রথম চার মাসেই খুন হয়েছেন অন্তত ৮ জন।

পড়ুন: ক্ষমতাসীন দলের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি: গোলাম পরওয়ার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন