বিজ্ঞাপন

ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে: ট্রাম্প

হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে ‘পথ দেখিয়ে’ বের করে আনতে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলছেন, হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনাকারী জাহাজে হামলা চালালে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে।

বিজ্ঞাপন

ফক্স নিউজের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের কাছে এখন অনেক উন্নত মানের প্রচুর অস্ত্র ও গোলাবারুদ আছে। সেরা সব সরঞ্জাম আছে। সারা বিশ্বে আমাদের সামরিক ঘাঁটি ও সরঞ্জাম ছড়িয়ে আছে। প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে সেসব ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।

ট্রাম্পের মতে, শান্তি আলোচনার ক্ষেত্রে ইরান এখন ‘অনেক বেশি নমনীয়’ হয়েছে। সেই সঙ্গে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর ওপরও জোর দেন ট্রাম্প।

পড়ুন: মমতার দুর্গের পতন : ২০৬ আসনে বিজেপির জয়, ৭৮টিতে তৃণমূল কংগ্রেস

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন