বিজ্ঞাপন

কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

কুড়িগ্রামে নানান আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর–এর ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বিজ্ঞাপন

‎জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার(০৮ মে) বিকেলে শহরের আই লাভ কুড়িগ্রাম চত্বর–এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত এ-খুদা। আলোচনা পর্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, সাইয়েদ আহমেদ বাবু ও জেলার বিভিন্ন কবি সাহিত্যিক ও রবীন্দ্র প্রেমী মানুষ।

‎অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব বলেন, ‘বাংলাভাষার মানুষ যত দিন থাকবে, তত দিন বাঙালির মানসপটে রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকবেন। যেখানেই প্রেম, বিরহ, সমাজ ও সাহিত্য নিয়ে আলোচনা হবে, সেখানেই রবীন্দ্রনাথ বেঁচে উঠবেন।’

‎সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, শিল্প ও সাহিত্যচর্চা বাড়লে সমাজে অপশক্তির উত্থান কমবে।

‎প্রধান অতিথির বক্তব্যে বিএম কুদরত এ-খুদা বলেন, ‘রবীন্দ্র চর্চা করলে তরুণ ছেলে-মেয়েদের বিপথে যাওয়ার পথ বন্ধ হবে।

পড়ুন : কুড়িগ্রামের চরাঞ্চলে জলবায়ু ধর্মঘট পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন