বিজ্ঞাপন

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কঠোর নজরদারিতে, কাছে গেলে উড়িয়ে দেব: ট্রাম্প

ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে কাউকে যেতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ওই পারমাণবিক উপাদান এখন মার্কিন সামরিক বাহিনীর ‘কঠোর নজরদারিতে’ রয়েছে।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, “আমরা চাইলে যেকোনো সময় সেটা নিয়ে নিতে পারব। পুরো বিষয়টি আমরা পর্যবেক্ষণে রেখেছি।”

তিনি আরও বলেন, “কেউ যদি ওই স্থাপনার কাছাকাছি যায়, আমরা তা জানতে পারব এবং তাদের উড়িয়ে দেব।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ইউরেনিয়ামের একটি অংশ এখনো ইরানের ভেতরে রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এদিকে সম্প্রতি ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না— এ বিষয়ে যুক্তরাষ্ট্র ‘প্রয়োজনে শক্তি প্রয়োগেও’ পিছপা হবে না।

পড়ুন: আজ থেকে শুরু টিসিবির ট্রাকসেল, চলবে ২১ মে পর্যন্ত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন