বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করছে ব্রিটেন

হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের নৌবাহিনীর জাহাজ এইচএমএস ড্রাগন মোতায়েন করছে যুক্তরাজ্য। ইতোমধ্যে সাইপ্রাসের কাছে ভূমধ্যসাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি শুরু করেছে এইচএমএস ড্রাগন।

এইচএমএস ড্রাগন একটি টাইপ ৪৫ ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। সোমবার এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে যে বহুজাতিক অভিযান শুরু করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য এবং ফ্রান্স— সেই পরিকল্পনার অংশ হিসেবে মোতায়েন করা হচ্ছে এই যুদ্ধজাহাজ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট উভয়ের ঐকমত্যের ভিত্তিকেই প্রস্তাবিত এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, “আমরা নিশ্চিত করছি যে এইচএমএস ড্রাগন মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন করা হচ্ছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের পরিবেশ তৈরিতে যদি ভবিষ্যতে কোনো বহুজাতিক অভিযান শুরু হয়— তার পূর্ব প্রস্তুতি হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

“আর এইচএমএস ড্রাগন মোতায়েনের মাধ্যমে বিশ্ববাসীকে আমরা এই বার্তা দিতে চাই যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর মুক্ত চলাচলের অধিকার রক্ষা করতে যুক্তরাজ্য প্রস্তুত।”

উল্লেখ্য, ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য জলপথ। বিশ্বের মোট চাহিদার এক পঞ্চমাংশ জ্বালানি পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর প এই প্রণালী বন্ধ করে দেয় ইরান। তারপর ১২ এপ্রিল হরমুজ ও ইরানি বন্দরগুলোতে অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র। উভয় দেশের পাল্টাপাল্টি অবরোধের কারণে প্রণালি এখনও বন্ধ আছে।

বিজ্ঞাপন

পড়ুন : ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কঠোর নজরদারিতে, কাছে গেলে উড়িয়ে দেব: ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন