বিজ্ঞাপন

সমাজকল্যাণ মন্ত্রীর মাতার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুর জেলা বিএনপি’র দোয়া মাহফিল

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন-এর মাতা বেগম জেবুন্নেছা’র রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে ২০২৬) বিকেল ৫টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, কোষাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান সরকার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা যুবদলের আহবায়ক একেএম মাসুদুল হক মাসুদ, সদস্যসচিব রেজাউর রহমান রেজা, জেলা মহিলা দলের সভাপতি মিসেস জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহীন সুলতানা ডিউটিসহ জেলা বিএনপির সম্পাদক মন্ডলির অন্যান্য সদস্য, ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্যসচিব ডা. মোঃ জিয়াউল হক জিয়া, জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মহিলাদলসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। এছাড়া জেলা প্রশাসকের মাতাসহ বিএনপির সকল নেতাকর্মীর মৃত স্বজনদের রুহের কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন জেলা রোড
কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মোঃ আশফাক।

উল্লেখ্য, গত ৬ মে ২০২৬ তারিখ ডা. এজেডএম জাহিদ হোসেনর মাতা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেন।

বিজ্ঞাপন

পড়ুন : গ্রিন এন্ড ক্লিন দিনাজপুর কে গড়ার লক্ষে সবুজ ও পরিবেশ বান্ধব কার্যক্রমের উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন