চট্টগ্রামের সাতকানিয়ায় ১’জন স্কুল শিক্ষার্থীকে পাহাড়ের প্রজেক্টে নিয়ে গিয়ে ৭’জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ ও অন্য একজন ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এঘটনায় জড়িত ৪’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার(১৩ মে) বেলা ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭’টা পর্যন্ত উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া সহুদের নাল এবং ছদাহা ইউনিয়নের পাহাড়ের প্রজেক্ট এলাকায় পালাক্রমে ধর্ষণ ও শ্লীলতাহানি করা হয়।
গ্রেপ্তার ধর্ষকরা হলেন, ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সিন্দুপ্যা পাড়া এলাকার ওসমানের ছেলে মোঃ ছৈয়দ (১৫) মো: নাসিরের ছেলে মোঃ মানিক ইসলাম (২০), আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (১৮), বাজালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার শাহ আলমের ছেলে মোঃ রাকিব (২০)।
পুলিশ জানায়, ধর্ষণ ও শ্লীলতাহানির স্বীকার দুই স্কুল ছাত্রী বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া সহুদের নাল এবং ছদাহা ইউনিয়নের পাহাড়ের প্রজেক্ট এলাকায় ঘুরতে যায়।এসময় পাহাড়ি এলাকায় প্রজেক্ট কাজের শ্রমিক’রা তাদের দু’জনকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা। এঘটনায় থানায় অবহিত হওয়ার পর সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এসআই জহির অভিযান পরিচালনা করে ৪’জনকে গ্রেপ্তার করে। ধর্ষণের স্বীকার দু’জন ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমেদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অষ্টম এবং নবম শ্রেনীর শিক্ষার্থী।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, দুই শিক্ষার্থীকে ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনায় ৪’জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।
পড়ুন:ঈদযাত্রা: দ্বিতীয় দিনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
দেখুন:অক্টোপাস ‘পল’ থেকে জাদুকরদের ভবিষ্যদ্বাণী-বিশ্বকাপের সবচেয়ে পাগলাটে গল্প |
ইমি/


