বিজ্ঞাপন

কিশোরগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও গতিশীল করতে নতুন ক্যাশলেস সুবিধা চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সেবার উদ্বোধন করা হয়।

সেবাটির উদ্বোধন উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল ইউনিটি হেলথ সেন্টারের সামনে থেকে একটি সচেতনতা মূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ক্যাশলেস ব্যাংকিংয়ের গুরুত্ব ও সুবিধা নিয়ে এক আলোচনা করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া। সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রাণী বনিক,আঞ্চলিক কার্যালয়, ময়মনসিংহ।

ময়মনসিংহ আঞ্চলিক অফিসের:- মো:মোখলেছুর রহমান(এসপিও), দীপক কুমার খাসনবীশ(এসপিও), সুমনবর্মন (এডিসি,জোনাল ইনচার্জ)।

বিশেষ অথিতি: মো:আব্দুল হামিদ প্রিন্সিপাল সহকারী মহিলা কলেজ কিশোরগঞ্জ, লুৎফর রহমান চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী
স্বত্ত্বাধিকারী,চৌধুরী।

কিশোরগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক- মুহাম্মদ সাইফুল হক (সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান) মুহাম্মদ রেজাওনুল হক(অপারেশন ম্যানেজার, কিশোরগঞ্জ শাখা), ফাতেমা খাতুন (এমপিও) এডভান্স ইনচার্জ, প্রশান্ত তালুকদার (অফিসার), মৌ ছন্দা সাহা (অফিসার) প্রবীর কুমার সাহা (অফিসার আইটি), মো:শওকত আলী (ডেপুটি জুনিয়র অফিসার) মো: শরিফুল ইসলাম (ডেপুটি জুনিয়র অফিসার এডিসি), এছাড়াও কিশোরগঞ্জ শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ব্যাংকিং খাতকে সম্পূর্ণ ডিজিটাল ও কাগজবিহীন করার প্রক্রিয়া চলছে। পূবালী ব্যাংকের এই ক্যাশলেস সেবার মাধ্যমে গ্রাহকরা এখন থেকে নগদ টাকার ঝুঁকি ছাড়াই কিউআর কোড (QR Code) ও অ্যাপ ব্যবহার করে খুব সহজে কেনাকাটা ও লেনদেন করতে পারবেন। এটি যেমন নিরাপদ, তেমনি সময়সাশ্রয়ী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাধারণ গ্রাহকদের মাঝে এই আধুনিক ব্যাংকিং সেবা ছড়িয়ে দিতে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাপক প্রচারণার উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে পল্লীশ্রী’র উদ্যোগে স্থানীয় পর্যায়ে কর্মপরিকল্পনা প্রণোয়নের কর্মশালা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন