বিজ্ঞাপন

নোয়াখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শফিক উল্যাহর দাফন সম্পন্ন

নোয়াখালী সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিজিবি সদস্য শফিক উল্যাহর (৮৩) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

মরহুম শফিক উল্যাহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক ও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর। এছাড়া নিহতের সহযোদ্ধা মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ জানাজা ও দাফনে অংশ নেন।

শফিক উল্যাহর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো তাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন সহযোদ্ধা মুক্তিযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা। স্বজনদের কান্নায় পুরো এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পড়ুন: ইরানের সঙ্গে সম্ভাব্য হামলা না করার বিষয়ে চুক্তি নিয়ে আলোচনা সৌদির: প্রতিবেদন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন