বিজ্ঞাপন

রূপগঞ্জে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মধুখালী- গুতিয়াবো বালির মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে শুক্রবার বিকালে উপজেলার মধুখালী ও গুতিয়াবো গ্রামের আনন্দ হাউজিং বালির মাঠে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদ, যায়যায়দিনের সাংবাদিক রিপন মিয়া, নাগরিক টিভির ক্যামেরা পার্সন মাহমুদুল হাসান নয়নসহ স্থানীয় গণ্যমান্যরা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবু মোহাম্মদ মাসুম বলেন, ঘুড়ি উড়ানো আমাদের শৈশব স্মৃতি। এখনো সময় খুঁজি এ প্রতিযোগীতায় অংশ নিতে। কিন্তু নানা ব্যস্ততায় তা হয়ে ওঠে না। ফলে এমন আয়োজন বেশি বেশি হওয়া প্রয়োজন। ঘুড়ি উড়ানোর আয়োজনে খোলা মাঠের প্রয়োজন হয়৷ রূপগঞ্জে ক্রমেই তা বিলীন হয়ে যাচ্ছে। এক সময় গ্রামে গ্রামে এ উৎসব হতো।

বিজ্ঞাপন

পড়ুন : শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন