বিজ্ঞাপন

ঝিনাইদহে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিলে ছাত্র জনতার ঢল

ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় খন্ড খন্ড মিছিলে ছাত্র জনতার ঢল নামে জেলা শহর জুড়ে।

আজ রোববার (১৭ মে) বিকালে শহরের পায়রা চত্বর থেকে বিশাল আনন্দ মিছিল বের হয়। এর আগে শহরের বালক বিদ্যালয় মাঠ ও আরাপপুর মোড় থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পায়রা চত্বরে সমবেত হন ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে বিকাল ৬টায় পায়রা চত্বর থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও কেশবচন্দ্র মহাবিদ্যালয় ক্যাম্পাস ঘুরে পায়রা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

মিছিলে জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ঝিনাইদহ কলেজ (সিটি) ছাত্রদলের সভাপতি সাকিব হোসাইন, সরকারি কেশবচন্দ্র মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান লাবীব প্রমুখ।

মিছিল শেষে শহরের পায়রা চত্বরে ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশে মিলিত হন। সরকারি কেশবচন্দ্র মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি বাবর আলী মাহফুজের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সদর থানা ছাত্রদলের সভাপতি মামুনুর রহমান মামুন।

এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আজ ছাত্রদলের নেতাকর্মীরা নির্বিঘ্নে কর্মসূচি পালন করতে পারছে। জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। আমরা তারেক রহমানের নির্দেশনায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে চাই।

ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ইমরান হোসাইন তার বক্তব্যে বলেন, ছাত্রদল আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। পুরনো ধারার রাজনীতি আর চলবে না। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াই, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো মানুষের জীবনের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরেছে। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নির্যাতন, পেশিশক্তি প্রদর্শনের রাজনীতি আর কাউকে করতে দেয়া হবে না। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ আমাদের ওপর যে গুরু দায়িত্ব অর্পন করেছেন, তা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মেনেই হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সড়ক দূর্ঘটনারোধে ৬০ হাজার গাড়ি চালককে প্রশিক্ষণের আওতায় আনা হবে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন