বিজ্ঞাপন

জয়পুরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও শোভাযাত্রা

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জয়পুরহাটের আয়োজনে তিন দিনব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন ও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস সপ্তাহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (শোভাযাত্রা) শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, ভলান্টিয়ার এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ অংশ নেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জয়পুরহাটের উপ-সহকারী পরিচালক শরীফুল ইসলাম-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, ওয়্যারহাউজ ইন্সপেক্টর রুবেল রানা।

আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবন বাজি রেখে সাধারণ মানুষের জানমাল রক্ষা করে আসছেন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অগ্নিকাণ্ড ও যেকোনো বড় ধরনের দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। তিন দিনব্যাপী এই কর্মসূচিতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সচেতনতামূলক মহড়া ও বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম প্রদর্শন করা হবে।

পড়ুন- বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন