বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় নিখোঁজ ১০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, নৌকাটি নদীপথে চলাচলের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকায় ঠিক কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছিল।
পড়ুন: বেশিরভাগ সবজির সেঞ্চুরি, মুরগিতে কিছুটা স্বস্তি
আর/


