সিরাজগঞ্জ সদর উপজেলার মোক্তার পাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে একটি গোডাউন থেকে মোট ২১৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব এহসান আহমেদ খান। পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম, পরিদর্শক মোঃ শাহিন আলম প্রসিকিউশন পরিচালনা করেন।
এ সময় গোডাউন মালিককে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন : মাদারীপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণ বিতরণ


