গোপালগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত প্রিন্স মোল্লা নামে এক পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
গত বুধবার রাতে ইরাক থেকে বাংলাদেশে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর থানা পুলিশ তাকে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।
এর গত ১৩ এপ্রিল মুসলিম পারিবারিক আইনে গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক মুহম্মদ আলী তালহা তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। এরপর থেকেই পলাতক ছিলেন প্রিন্স।
আসামী প্রিন্স সদর উপজেলার নিজড়া গ্রামের এনামুল হকের ছেলে।
আদালত সুত্রে জানা যায়, আসামি প্রিন্স তার প্রথম স্ত্রী মনিরার সাথে বিবাহ বলবৎ থাকাবস্থায় গত বছরের ৪ ফেব্রুয়ারী টুঙ্গিপাড়ায় সুলতানা নামে এক নারীকে বিবাহ করেন প্রিন্স। পরে প্রথম স্ত্রী মনিরা বাদী হয়ে গোপালগঞ্জ আদালত মুসলিম পারিবারিক আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ১৩ এপ্রিল আদালত প্রিন্সকে ১ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করে। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পড়ুন : সিরাজগঞ্জে মোবাইল কোর্টে ২১৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৯ হাজার টাকা অর্থদণ্ড


