বিজ্ঞাপন

ফতুল্লায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের চেষ্টার ঘটনার প্রধান আসামিকে ছুরিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বিজ্ঞাপন


র‍্যাব জানায়, ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন উত্তর দেওভোগ এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী, ২১ মে দুপুরে ফতুল্লার কাশিপুর বাংলাবাজার এলাকায় দুই ব্যক্তি যাত্রীবেশে অটোরিকশায় ওঠে। পরে চালক আমিনুল ইসলাম (৪৮)-এর গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। হামলায় চালকের গলার একটি রগ কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


ঘটনাটি গণমাধ্যমে প্রচার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর র‌্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।


গ্রেপ্তারকৃত আসামির নাম আঃ রাহিম (২৯), পিতা নাসিরউদ্দিন, বাড়ি কুমিল্লার মতলব দক্ষিণ উপজেলার কামালদি এলাকায়। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।


পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

পড়ুন- হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন