ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ও মহাসড়কের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১।
আজ রোববার সিদ্ধিরগঞ্জ থানার ইব্রাহিম টেক্সটাইলসহ কয়েকটি অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শনকালে র্যাব-১১ কম্পানি কমান্ডার সিপিসি-১ আব্দুর রশিদ একথা বলেন।
র্যাব-১১ কোম্পানি কমান্ডার সিপিসি-১, আব্দুর রশিদ বলেন,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট মানুষজনের চলাচল, পশুর চলাচল এবং পশু বিক্রি কালে যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক নজর রেখেছে আমাদের টল টিম। হাইওয়ে, সড়কপথ এবং শহরের প্রত্যেকটা অলিতে গলিতে টহল দিচ্ছে। চেকপোস্ট করছে সাদা পোশাকে আমাদের অসংখ্য গোয়েন্দা নিযুক্ত করা আছে। তারা সার্বক্ষণিক তথ্য সংগ্রহ করছে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা সংবাদ পাওয়া মাত্র আমরা সেখানে রেসপন্স করছি। এছাড়াও আমাদের ব্যাটারিয়ানের সার্বক্ষণিক স্পেশাল ফোর্স রেডি করা আছে যদি কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায় তাৎক্ষণিক তারা মুভ করবো এবং আগামী পবিত্র ঈদুল আযহা যাতে সুন্দরভাবে নারায়ণগঞ্জবাসী বাইরে থেকে যারা আছে তারা উদযাপন করতে পারে সে লক্ষে আমাদের ঈদের পরবর্তী সময়েও টহল এবং গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। আমরা নারায়ণগঞ্জের মানুষকে শান্তিপূর্ণ ঈদ উপহার দেওয়ার লক্ষে র্যাব-১১ পক্ষ থেকে সমস্ত আয়োজন সম্পন্ন করেছি এবং সবাই আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।


