বিজ্ঞাপন

ইরান চুক্তি নিয়ে তাড়াহুড়োর দরকার নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত বলে দাবি করার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চুক্তি সম্পাদনে কোনো ধরনের তাড়াহুড়ো না করে পুরো বিষয়টি সময় নিয়ে নিখুঁতভাবে সম্পন্ন করতে আলোচনায় থাকা মার্কিন প্রতিনিধিদলকে নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২৫ মে) দ্য হিন্দু প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের নতুন এই নির্দেশনার ফলে গত তিন মাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার দ্রুত অবসান ঘটার যে আশা তৈরি হয়েছিল, তা আপাতত কিছুটা ফিকে হয়ে এসেছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকেরা।

চুক্তি প্রক্রিয়া নিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প তাড়াহুড়ো না করার কারণ ব্যাখ্যা করেন। তিনি লেখেন, “আলোচনায় যথেষ্ট অগ্রগতি হচ্ছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কও অনেক বেশি পেশাদার ও ফলপ্রসূ হয়ে উঠছে। তবে দুই পক্ষকেই গোটা বিষয়টি পর্যাপ্ত সময় নিয়ে একদম নির্ভুলভাবে করতে হবে। এখানে কোনো ধরনের ভুল করার বিন্দুমাত্র অবকাশ নেই।”

এর আগে শনিবার ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে শান্তিচুক্তির অধিকাংশ বিষয় চূড়ান্ত এবং এটি এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে। তবে রোববার তিনি হরমুজ প্রণালি পুনরায় সচল করার বিষয়েও আগের বক্তব্য থেকে সরে আসেন। শনিবার সমঝোতার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ খুলে দেওয়ার কথা বললেও পরদিন ট্রাম্প স্পষ্ট জানান, “চুক্তি চূড়ান্ত হয়ে তাতে দুই পক্ষের আনুষ্ঠানিক সই না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ সম্পূর্ণভাবে কার্যকর থাকবে।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়। এর জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্র দেশ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান। বর্তমানে দুই পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পারস্য উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক সামরিক অস্থিরতা এখনো পুরোপুরি কাটেনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন