বিজ্ঞাপন

কালো মাস্কে মুখ ঢেকে বিমানবন্দরে রণবীর

‘ধুরন্ধর’ ছবি দিয়ে ক্যারিয়ারের খরা কাটিয়ে সদ্যই ঘুরে দাঁড়িয়েছিলেন বলিউড তারকা রণবীর সিং। কিন্তু সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার বলিউডে বড়সড় ধাক্কা খেলেন এই অভিনেতা। ফারহান আখতারের মেগাবাজেট ছবি ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তই যেন তার জন্য কাল হয়ে দাঁড়াল। পরিচালক ও প্রযোজককে চরম বিপাকে ফেলার মাশুল হিসেবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো কোণঠাসা তিনি।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ডন ৩’ প্রজেক্ট থেকে আকস্মিক সরে দাঁড়ানোর কারণে রণবীর সিংকে নিষিদ্ধ ঘোষণা করেছে সংগঠনটি। এমন এক কঠিন পরিস্থিতির মাঝেই প্রথমবারের মতো জনসমক্ষে এলেন অভিনেতা। তবে চেনা ছন্দের রণবীরকে এবার আর দেখা গেল না।

সাধারণত পাপারাজ্জিদের সামনে রণবীর সিং মানেই সদাহাস্য, প্রাণবন্ত আর ‘বেফিকরে’ এক মেজাজ। ক্যামেরার ঝলকানি দেখলেই যিনি হেসে হাত নাড়েন, তবে মুম্বাই বিমানবন্দরে তার রূপ ছিল সম্পূর্ণ ভিন্ন। এ যেন এক অন্য রণবীর! সাদা পাজামা-কুর্তা, চোখে সানগ্লাস আর মুখমণ্ডল সম্পূর্ণ কালো মাস্কে ঢেকে গাড়ি থেকে নামেন ‘ধুরন্ধর’ খ্যাত এই তারকা। কড়া নিরাপত্তা বলয়ে ঘেরা রণবীর বিমানবন্দরে প্রবেশ করার সময় উপস্থিত আলোকচিত্রীদের দিকে একবারের জন্যও ফিরে তাকাননি।

রণবীরের এমন গম্ভীর ও রাশভারি রূপ রূপালি পর্দায় দেখতে অভ্যস্ত দর্শকরা, তবে বাস্তবে যে এমন দিন দেখতে হবে তা হয়তো ভাবেননি খোদ ছবিশিকারিরাও। বিমানবন্দরে রণবীরের এই থমথমে মেজাজের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। অনুরাগীদের ধারণা, ফেডারেশনের পক্ষ থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে কারও সঙ্গেই কোনো কথা বলতে চাইছেন না অভিনেতা।

এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রণবীর সিং নিজে সরাসরি মুখ না খুললেও, তার টিমের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ‘ডন ৩’ ফ্র্যাঞ্চাইজির দারুণ সাফল্য কামনা করেছেন অভিনেতা। একই সঙ্গে আগামী দিনে নিজের অন্যান্য পেশাগত অঙ্গীকারগুলো তিনি বজায় রাখবেন। 

‘ডন ৩’ প্রজেক্ট ও ফারহান আখতারের সঙ্গে আইনি জটিলতা বা কাদা ছোড়াছুড়ির মতো পরিস্থিতি তৈরি হলেও, রণবীর সচেতনভাবেই এই বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকছেন বলে তার টিমের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।

পড়ুন:সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ

দেখুন:পাটুরিয়া ঘাটে পারাপারের টিকেট না পেয়ে হতাশ ট্রাক চালকরা | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন