বিজ্ঞাপন

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঈদুল আজহার নামাজ আদায়

সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুর কয়েকটি স্থানে এবারও ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লীরা।

বুধবার সকাল ৮টায় উপজেলা শহরের চটকাবাড়িয়া আহলে হাদিস জামে মসজিদে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার ভালকি, নিত্যানন্দপুর এলাকাতেও ঈদের নামাজ আদায় করেন কিছু মুসল্লী। বৃষ্টির কারণে এবার জামায়াত ঘরে তারা নামাজ আদায় করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের সময়ের সঙ্গে মিল রেখে তারা দীর্ঘদিন ধরেই ঈদ জামাতের আয়োজন করে আসছেন। এবারও দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, নিত্যানন্দপুর, ভালকি ও পায়রাডাঙ্গা এলাকার শতাধিক মুসল্লি এই ঈদের জামাতে অংশ নেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খুতবায় ইমাম কোরবানি ও ত্যাগের তাৎপর্য তুলে ধরেন।

বিজ্ঞাপন

পড়ুন : যমুনায় পানি ১১১ সেন্টিমিটার বৃদ্ধি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন