ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মে) সকাল ৭টায় শহরের কেন্দ্রীয় উজির আলী ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন।
ঈদ জামাতে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা বিএনপির সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা প্রশাসন, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ মুসল্লীরা ঈদ জামাতে নামাজ আদায় করেন।
ঈদের জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উজির আলী হাইস্কুল মাঠ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম ঈদ জামাতে ইমামতি করেন ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাইদুর রহমান।
জামায়াত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
এবার ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় মোট ১ হাজার ৪’শ ৪০টি স্থানে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। নামাজ শেষে গ্রামে গ্রামে পশু কোরবানি করা হচ্ছে।
দেখুনঃবাংলাদেশ-ভারতের সম্পর্ক গভীর ঐতিহাসিক বন্ধনের ওপর দাঁড়িয়ে আছে: মোদি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমা
ইমি/


