টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের নামাজ শেষে ফেরার পথে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঈদ দিন দুপুরে উপজেলা নাগবাড়ী ইউনিয়নের ধানগড়া গ্রামের বংশাই নদীতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি৷
স্থানীয়রা জানায়, বংশাই নদীর এপাড়া কালিহাতী, ওইপাড় সখীপুর উপজেলা। নদী তীরবর্তী হওয়ায় পার্শ্ববর্তী সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাসিন্দারা কালিহাতী উপজেলার বাইশ গ্রামে ঈদের নামাজ পড়েন৷ নদীতে পানি থাকলে খেয়া নৌকা দিয়ে সখীপুরের বাসিন্দাদের আসতে হয়৷ এবারও ঈদুল আজহার আজহার নামাজ পড়েন আসেন তারা। পরে বৃহস্পতিবার ১১ টার দিকে নামাজ অনুষ্ঠিত হয়৷ নামাজ শেষে মুসল্লীরা দুপুর ১২ টার দিকে খেয়া নৌকাযোগে বাড়ির উদ্দেশ্য রওনা হয়৷ অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাটি কিছুদূর যাওয়ার পর ভুবে যায়৷ পরে সাতার কেটে সবাই নদীর পাড়ে উঠেন। এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা দীর্ঘদিন ধরে বংশাই নদীর উপর ব্রিজের দাবি করে আসছিলেন
প্রসঙ্গে নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইয়ুম বিপ্লব বলেন, নামাজ শেষ মুসল্লীরা নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাটি কিছুদূর গিয়ে ডুবে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ ব্যাপারে কালিহাতী থানার ওসি তৌফিক আজম বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
দেখুনঃঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহার নামাজ আদায়
ইমি/


