বিজ্ঞাপন

সিরাজগঞ্জে কলেজ ছাত্রকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন

সিরাজগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে কলেজ ছাত্র শাকিল নিহতের ঘটনায় খুনিকে দ্রুত গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (২৯ মে) বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে ছাত্র সমাজ ও এলাকাবাসী। এ সময় অবরোধের কারণে বাজার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনে ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতারের আল্টিমেটাম দেন তারা।

খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন।

সদর থানার ওসি মো. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এরআগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে পূর্ব বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত যুবক শাকিলের ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাকিল ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

বিজ্ঞাপন

পড়ুন : শরীয়তপুরে স্কচটেপ পেচানো বস্তু বিস্ফোরণে শিশুর হাত বিচ্ছিন্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন