স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী আয়োজন করেছে জেলা বিএনপি।
শনিবার (৩০ মে) সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির শুরুতে শহরের ইবি রোডস্থ জেলা বিএনপি অফিসের সামনে বেলা ১১টার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। নেতাকর্মীরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, প্রচার সম্পাদক প্রাক্তন সৈনিক মোঃ আলমগীর হোসেন জুয়েল, জেলা বিএনপির সদস্য আক্কাস উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর তাজ উদ্দিন আহমেদ প্রমুখ। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত পৌর ভাসানী মিলনায়তনে দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণের কার্যক্রম শুরু করেন।
পড়ুন- আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেয়া হয়েছে


