বিজ্ঞাপন

সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশুশিক্ষার্থীকে ধর্ষণ, বিচার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী দ্বিতীয় শ্রেণির শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলাবাসী ও ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।

বিজ্ঞাপন

মানববন্ধনে ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেন, গত ২৬ এপ্রিল স্কুলে যাওয়ার পথে তাঁর মেয়েকে টাকার প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এক মাসের বেশি সময় পার হলেও অভিযুক্ত এখনো গ্রেপ্তার হয়নি বলে তিনি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- রামিসা ধর্ষণ-হত্যায় তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি, একদিনেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন