বিজ্ঞাপন

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এস আলমের পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর
উপজেলায় মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা ।

বৃহস্পতিবার (৪ মে) সকালে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে কালিয়াকৈর আলহাজ্ব খবির উদ্দিন সুপার মাকেটের সামনে ও শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে একদল স্বার্থন্বেষী মহল দেশের স্বনামধন্য ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এস আলমকে ইসলামী ব্যাংকে দেখতে চায় না সচেতন গ্রহকরা। এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করার এবং বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।

ফ্যাসিস্ট সরকারের আমলে ইসলামি ব্যাংক যে পরিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমান সরকার ইসলামি ব্যাংক ধ্বংসের একই ভাবে অপচেষ্টা চালাচ্ছে। সচেতন গ্রহকরা ইসলামি ব্যাংককে রক্ষা করার জন্য সরকারের কাছে জোড় দাবি জানিয়েছেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামি ব্যাংকের গ্রাহক, আবুল হোসাইন, অধ্যক্ষ আমিরুল ইসলাম, ডক্টর হারুনুর রশিদ ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, মোঃ আজাহারুল ইসলাম, মাওঃ মোস্তফা কামাল।

এসময় উপস্থিত ছিলেন ছানোয়ার হোসেন, রাজিব হোসেন, সুলতান মাষ্টার, সারোয়ার হোসেন, আতিকুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : লোহাগাড়ায় ৩ প্রতিবন্ধী ভাইবোনের পাশে ইউএনও, দিলেন আর্থিক সহায়তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন