বিজ্ঞাপন

রোববার ৩ দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দিনের সফরে আগামী রোববার (৭ জুন) মস্কো যাচ্ছেন। সফরে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় ছাড়াও জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

বিজ্ঞাপন

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার জানিয়েছে, আগামী ৭ থেকে ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর অনুষ্ঠিত হবে।

সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি তিনি রাশিয়া সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন প্রতিনিধির সঙ্গেও সাক্ষাৎ করবেন।

জানা গেছে, রাশিয়া সফরে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

কূটনৈতিক সূত্রে জানা যায়, বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে দুই দেশের সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এ ছাড়া জ্বালানি, অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণেও বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে।

ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলাও উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ৮ জুন অনুষ্ঠিতব্য দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় গুরুত্ব পেতে পারে।

পড়ুন: দৌলতদিয়ায় ফেরিঘাটে নদীতে পড়ল যাত্রীবাহী বাস

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন