বিজ্ঞাপন

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা: বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার পর সোমবার সকালে বিশ্ববাজারে তেলের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। খবর বিবিসি’র।

বিজ্ঞাপন

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া নাজুক যুদ্ধবিরতির পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলও পাল্টা হামলা শুরু করেছে বলে জানা গেছে।

এ পরিস্থিতির প্রভাব দ্রুতই পড়েছে জ্বালানি বাজারে। সোমবার সকালে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৫০ ডলারে পৌঁছায়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল (ডব্লিউটিআই) ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৭৫ ডলারে লেনদেন হতে দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে তেল রপ্তানিকারক গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে দামের ওপর আরও চাপ সৃষ্টি হতে পারে।

গত এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে জ্বালানি তেলের দামে বেশ কয়েকবার ওঠানামা দেখা গেছে। তবে গত এক সপ্তাহ ধরে প্রতি ব্যারেল তেলের দাম ৯৫ ডলারের আশপাশে অবস্থান করছে।

এদিকে চলমান পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের ওপর দীর্ঘমেয়াদি কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

পড়ুন: চুক্তি মানতে হবে, নেতানিয়াহুর সামনে কোনো বিকল্প নেই: ট্রাম্প

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন