বিজ্ঞাপন

আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯

বিশ্বকাপ শুরু হতে আর কয়েকদিন বাকি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে মিসৌরির কানসাস সিটিতে পৌঁছে গেছে আর্জেন্টিনা দল। শহরটির স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে তাদের বেস ক্যাম্প। এই শহরেই একটি গোলাগুলির ঘটনায় নয়জন আহত হয়েছেন, তবে তারা সবাই আশঙ্কামুক্ত। ঘটনাস্থলটি ইংল্যান্ডের বেস ক্যাম্প সোয়োপ সকার ভিলেজের বেশ কাছে। এমন ঘটনায় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দলগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

বিজ্ঞাপন

কানসাস সিটি পুলিশ জানিয়েছে যে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি এবং গুলিবিদ্ধ ভুক্তভোগীদের মধ্যে অন্তত তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার ভোর চারটার দিকে ট্রুস্ট অ্যাভিনিউয়ে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের বেস ক্যাম্প সোয়োপ সকার ভিলেজ থেকে প্রায় চার মাইল দূরে  আর মেসিদের অনুশীলন সেন্টার থেকে ২০ মাইল দূরে। আর্জেন্টিনার ক্যাম্পে এর কোনো আঁচ পাওয়ার কথা নয়। তবে স্বস্তির কথা হলো, ইংল্যান্ড দল এখনও কানসাস সিটিতে এসে পৌঁছায়নি। আগামী বুধবার ফ্লোরিডার অরল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে তাদের একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে।

এ বিষয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী ২০২৫ সালে ৪০০-এরও বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে।

পড়ুন:ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা: বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন