সিরাজগঞ্জে ১১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতারকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা। সোমবার (৮ জুন) সকালে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকা ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত গফুর শেখের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৪০)।
সোমবার দুপুরে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে, আজ সকালে র্যাব-১২ এর যমুনা সেতু পশ্চিম গোল চত্বর ট্্রাফিক পুলিশ বক্সের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছে। এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন:কুড়িগ্রামে সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি
দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |
ইমি/


