ঢাকা -আরিচা মহাসড়কের সাভারে একটি চলন্ত নোহা মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটছে। যান্ত্রিক ত্রুটির কারনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ।
বিজ্ঞাপন
আজ বেলা পৌনে ১টার দিকে সাভারের বিশমাইল এলাকায় ঢাকা মুখি লেনে এঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক ( তদন্ত) সেলিম মাদবর বলেন, মাইক্রোবাসটির চালক মোঃ আলাউদ্দিন স্টুডেন্ট আনার জন্য নয়ারহাট এলাকা থেকে
মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজে আসছিলেন। মাইক্রোবাসটি বিশমাইল এলাকায় পৌছালে হটাৎ ইঞ্জিনের অংশ থেকে আগুনের ধোয়া উঠে শুরু করে। মুহুর্তেই পুরো গাড়িতে আগুন লেগে যায়। চালক গাড়ী থেকে নেমে যাওয়ার তার কোনো ক্ষতি হয়নি। ফায়ারসার্ভিস এসে আগুন নিভালেও আগুনে গাড়ীটি পুরে গেছে। যান্ত্রিক ত্রুটির কারনে গাড়িটিতে আগুন লেগেছে। গাড়ীতি ব্যাক্তি মালিকানার এবং মালিকের ছেলেকে স্কুলে আনা -নেওয়া করতো।


