বিজ্ঞাপন

দিনাজপুরে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগে মামলা, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় একটি দাখিল মাদ্রাসায় চাকরি দেওয়ার নামে কয়েকজন চাকরিপ্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-১০।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোবিন্দপুর গুমড়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক (২৭) এবং মাদ্রাসার সুপার মোঃ মোজাহার আলী (৪৯)-এর বিরুদ্ধে চাকরি প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, মোঃ শাকিল বাবু, মোঃ মিনহাজ উদ্দিন, মোঃ রাশেদুজ্জামান লিফাত ও মোছাঃ মোন্তানা আক্তার মিতু বিধি মোতাবেক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিরাপত্তাকর্মী, নৈশ্য প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নির্বাচিত হন। তবে চাকরিতে যোগদানের আগে ও পরে অভিযুক্তরা বিভিন্ন সময়ে তাদের নিকট মোটা অংকের টাকা দাবি করেন। টাকা না দিলে চাকরিতে যোগদান ও পরবর্তীতে এমপিওভুক্ত হতে না দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে মাদ্রাসা মাঠ থেকে শাকিল বাবু ও রাশেদুজ্জামান লিফাতকে একটি কক্ষে ডেকে নিয়ে লোহার রড দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং টাকা দাবি করা হয়।

পরবর্তীতে বিভিন্ন সময়ে অভিযুক্তদের কাছে নগদ অর্থ প্রদান করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে শাকিল বাবু ২৫ ডিসেম্বর ৮ লাখ টাকা, মিনহাজ উদ্দিন ২৬ ডিসেম্বর’২৫ তারিখে ৬ লাখ টাকা, রাশেদুজ্জামান লিফাত ২৮ ডিসেম্বর’২৫ তারিখে ১০ লাখ টাকা এবং মোন্তানা আক্তার মিতুর পক্ষে তার স্বামী দুই দফায় মোট ১০ লাখ টাকা প্রদান করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, টাকা দেওয়ার পরও অভিযুক্তরা আরও অর্থ দাবি করতে থাকে এবং এমপিওভুক্তি বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।

এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ শাহিনুর ইসলামকে জানানো হলে তিনি আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করার পরামর্শ দেন। পরে ভুক্তভোগীরা হাকিমপুর থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান , মামলায় অভিযুক্ত ২ নাম্বার আসামি মাদ্রাসা সুপার মোহাম্মদ মোজাহার আলীকে গ্রেফতারপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশ তৎপর আছে।

বিজ্ঞাপন

পড়ুন : নবাবগঞ্জে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান: নগদ টাকাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন