বিজ্ঞাপন

মাদকমুক্ত ইসলামপুর গঠনে তরুণদের মাঝে ফুটবল বিতরণ

মাদক ও সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলাভিত্তিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে জামালপুরের ইসলামপুরে শিক্ষার্থী ও তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

চরপুটিমারী ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম তানভীর নিজ অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়ন করেন। স্থানীয়দের মতে, খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়িয়ে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা যায়, নিজ অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় তিনি চরপুটিমারী ইউনিয়ন দক্ষিণের বিভিন্ন এলাকার খেলাপ্রেমী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণদের মাঝে মৌসুমি ফুটবল বিতরণ করেন। এ উদ্যোগের মাধ্যমে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ফুটবল বিতরণকালে নুরনবী ইসলাম তানভীর বলেন, যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে তারা মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। তরুণদের সুস্থ বিনোদন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, আমাদের স্থানীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু এমপির নির্দেশনা একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত ইসলামপুর গড়ে তুলা। তার এই নির্দেশনা বাস্তবায়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ ও অংশগ্রহণ প্রয়োজন। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি উন্নত ও সচেতন সমাজ বিনির্মাণ সম্ভব।

এ সময় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, এ ধরনের সামাজিক ও ক্রীড়ামুখী কার্যক্রম তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

স্থানীয়দের মতে, খেলাধুলাভিত্তিক এমন উদ্যোগ শুধু ক্রীড়া চর্চাকেই উৎসাহিত করে না, বরং মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতেও কার্যকর ভূমিকা পালন করে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের শোডাউন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন