নতুন আঙ্গিকে, নতুন সাঝে কেনাকাটায় হাতের কাছেই সাশ্রয়ী বাজার ‘ডেইলি শপিং’ এর উদ্বোধন করা হয়েছে। ১৬ জুন মঙ্গলবার দিনাজপুর শহরের সুইহাড়ীস্থ চৌরঙ্গী মোড় এলাকায় সোনালী ব্যাংকের নীচে এ ‘ডেইলি শপিং’ এর উদ্বোধন করা হয়। এর আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‘ডেইলি শপিং’ এর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নুর নবী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘ডেইলি শপিং’ এর স্বত্তাধিকারী মোঃ সাঈদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মকসেদুল ইসলাম টুটুল, এজিএম মোঃ আকবর হোসেন, এরিয়া ম্যানেজার নাজমুল হাসানসহ অতিথিবৃন্দ ও ‘ডেইলি শপিং’ এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী দিনে ‘ডেইলি শপিং’-এ ৯৯৯ টাকার বাজার করেই ফ্রিতে পেয়েছে প্রান চিনিগুড়া ১ কেজি চাল ও ৪৯৯ টাকার বাজার করে ফ্রিতে পেয়েছে ইউএইচটি মিল ১ লিটার। যা সাধারন জনগনের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
এ ছাড়াও উদ্বোধন উপলক্ষে ৭ দিন ব্যাপী ডিসকাউন্ট ও ফ্রি অফার চলবে। যা থাকবে আরএফএল বালটি ক্রয় করলে ৫০ শতাংশ ডিসকাউন্ট, মি.লুডুস ১ টার সাথে ১ টা ফ্রি, ম্যাক্স কোলা ২লিটারের সাথে ১টি চেয়ার আপ ফ্রি, ড্রিংকো ২ টা ক্রয় করলে ১টি ফ্রি, প্রান লাচ্ছা ৩টির সাথে ১ টি ফ্রি, টয়লেট ক্লিনার ৩টির সাথে ১টি ফ্রি, রে ডিটারজেন্ট ২ টি কনিলে ১ ফ্রি, গ্লিটার ফ্লোর ক্লিনার ১ টার সাথে ১ টা ফ্রি, সুর্য লন্ডি সপ ৩টির সাথে ১ টি ফ্রি, ক্লিক সিলিন ফ্যান ক্রয় করলে ৫০০ টাকা ডিসকাউন্ট, প্রান ম্যাংগো ফ্রুট ১টি কিনলে ১ টি ফ্রি পাওয়া যাবে। এ ছাড়া প্রত্যেক সপ্তাহে স্পেশাল অফার থাকবে বলে জানান কর্তৃপক্ষ।
‘ডেইলি শপিং’ এর স্বত্তাধিকারী মোঃ সাঈদ চৌধুরী জানান, ডেইলি শপিং-এ বাজার করতে আসা সাধারন জনগনের জীবনযাত্রাকে সহজ করবে। জীবনযাত্রা সহজ করতেই কেনাকাটায় এ শপিং মল কার্যকর ভুমিকা পালন করবে। এক ছাদের নীচে সবকিছুই পাওয়া যাচ্ছে, তাই সাধারন মানুষের আস্থার জায়গাটা ধরে রাখতে পারবে বলে আমি মনে করি। এখানে বাজার করতে আসা সকল মানুষদের জন্য বিশেষ উপহার রয়েছে।
এ দিকে বাজার করতে আসার সাধারন মানুষের মধ্যে দেখা দিয়েছে স্বস্তির কথা। তারা বলছে বাহাদুর বাজারে গেলে সব কিছুই পাওয়া যায়, কিন্তু আমরা যেখানে সাশ্রয় পাবো সেখানেই যাবো। ১০০ টাকার জিনিস ক্রয় করলেও আমরা ফ্রিতে কিছু পাচ্ছি। আবার ১০০০ টাকার বাজার করলেও ডিসকাউন্ট ও ফ্রিতে পাচ্ছি। এতে আমাদের অনেক সাশ্রয়ী হচ্ছে। তাই ডেইলি শপিং সাধারন মানুষের জন্য কাজ করবে এটাই আমার প্রত্যাশা ও তাদের সফলতা কামনা করছি।
পড়ুন : দৃষ্টি প্রতিবন্ধী ফেরদৌসের ৪৮ বছরের সংগ্রাম, ২ মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন


